ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাউন্ট এডোরার সমঝোতা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাউন্ট এডোরা হসপিটাল⁠–এর মধ্যে স্বাস্থ্যসেবা–বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। 

রবিবার সকাল ১১টায় সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালের সম্মেলনকক্ষে এ চুক্তি সই হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী।

হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামান, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. আবু জাওয়াদ মো. আহসানুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং নিয়মিত শিক্ষার্থীরা সিলেট শহরের আখালিয়া ও নয়াসড়কে অবস্থিত মাউন্ট এডোরার দুই শাখায় বিশেষ করপোরেট সুবিধায় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ সমঝোতার ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাউন্ট এডোরার সমঝোতা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাউন্ট এডোরা হসপিটাল⁠–এর মধ্যে স্বাস্থ্যসেবা–বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। 

রবিবার সকাল ১১টায় সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালের সম্মেলনকক্ষে এ চুক্তি সই হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী।

হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামান, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. আবু জাওয়াদ মো. আহসানুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং নিয়মিত শিক্ষার্থীরা সিলেট শহরের আখালিয়া ও নয়াসড়কে অবস্থিত মাউন্ট এডোরার দুই শাখায় বিশেষ করপোরেট সুবিধায় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ সমঝোতার ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত