ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে সরকারের ২ প্রতিমন্ত্রীর হাওর অঞ্চল সফর আগামীকাল

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিশেষ আমন্ত্রণে আগামীকাল শুক্রবার হাওরাঞ্চল পরিদর্শনে আসছেন সরকারের দুই প্রভাবশালী প্রতিমন্ত্রী। তারা হলেন—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)। এই সফরকে কেন্দ্র করে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রীদের সংক্ষিপ্ত পরিচিতি সুলতান সালাউদ্দিন টুকু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাংগাইল-৫ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

 হাবিবুর রশিদ: ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। উল্লেখ্য, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে তার পূর্বপুরুষের বাড়ি। দুই প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন পথসভা এবং হাওরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সফরের মূল কার্যক্রমগুলো নিচে তুলে ধরা হলো:

 উচিতপুর ঘাট (মদন) সফরের শুরুতে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিমন্ত্রীদ্বয় হাওরের পানিতে পোনামাছ অবমুক্ত করবেন।এরপর তারা খালিয়াজুরী উপজেলার বিভিন্ন পয়েন্টে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন। খালিয়াজুরীর কর্মসূচি শেষে তারা রেলপথ প্রতিমন্ত্রীর পূর্বপুরুষের ভিটা মোহনগঞ্জের তেঁতুলিয়া এলাকার ট্রলার ঘাটে পৌঁছাবেন। সেখানে আরেকটি পথসভা ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সবশেষে তারা মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করবেন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা

সফরটিকে কেন্দ্র করে হাওরবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন: ভাটি বাংলার সিংহপুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আগামীকাল আমাদের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আসছেন। পুরো হাওরবাসী তাদের বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করি, এই সফরের মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা ও ভাগ্য উন্নয়ন ঘটবে।"

এই সফরকে কেন্দ্র করে হাওরবাসীর পক্ষে একটি বড় দাবি উত্থাপন করেছেন নুরুল আলম তালুকদার। তিনি মোহনগঞ্জ থেকে আটপাড়া, মদন এবং কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে সরকারের ২ প্রতিমন্ত্রীর হাওর অঞ্চল সফর আগামীকাল

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত