ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

শেলবরিষায় হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার প্রদান

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেলবরিষা গ্রামে স্থানীয় মুরুব্বি ও যুব সমাজের সহযোগিতায় এবং হাজী মরহুম গোলজার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্রিপশন পয়েন্টের পরিচালক মো. হুমায়ুন পারভেজ তালুকদারের নিজস্ব অর্থায়নে প্রারম্ভিক হামদ-নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শেলবরিষা গ্রামের তিনটি জামে মসজিদের মক্তবের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন মসজিদের ইমামসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৯ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত সকল অংশগ্রহণকারীর মাঝে একটি করে কলম বিতরণ করা হয়।

আয়োজক মো. হুমায়ুন পারভেজ তালুকদার বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এটি একটি চলমান কার্যক্রম হিসেবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এমন আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শেলবরিষায় হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার প্রদান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেলবরিষা গ্রামে স্থানীয় মুরুব্বি ও যুব সমাজের সহযোগিতায় এবং হাজী মরহুম গোলজার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্রিপশন পয়েন্টের পরিচালক মো. হুমায়ুন পারভেজ তালুকদারের নিজস্ব অর্থায়নে প্রারম্ভিক হামদ-নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শেলবরিষা গ্রামের তিনটি জামে মসজিদের মক্তবের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন মসজিদের ইমামসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৯ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত সকল অংশগ্রহণকারীর মাঝে একটি করে কলম বিতরণ করা হয়।

আয়োজক মো. হুমায়ুন পারভেজ তালুকদার বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এটি একটি চলমান কার্যক্রম হিসেবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এমন আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত