ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী দুই বাসের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের পুলিশ ফাঁড়ি সংলগ্ন ইঞ্জিনিয়ার টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীর নাম সুমাইয়া জান্নাত (১৯)। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনাপাড়ার মাওলানা আরিফুর রহমানের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী পূরবী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি এসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পূরবী বাসের যাত্রী সুমাইয়া জান্নাত মাথায় গুরুতর আঘাত পান।

পরে পূরবী পরিবহনের সুপারভাইজার তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সুমাইয়া চকরিয়া থেকে চট্টগ্রামে তার কলেজে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমন সিরাজ বলেন, দুর্ঘটনায় আহত এক নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছাত্তার জানান, ঘটনাস্থল থেকে আহত যাত্রী ও দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত