ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি মন্দির সংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়া কালী মন্দির সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে। তিনি পেশায় একজন তবলা বাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজুসহ কয়েকজন বাসিন্দা কালী মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে মরদেহটি অরুণ জলদাশের বলে শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। তবে কীভাবে এ মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি মন্দির সংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়া কালী মন্দির সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে। তিনি পেশায় একজন তবলা বাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজুসহ কয়েকজন বাসিন্দা কালী মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে মরদেহটি অরুণ জলদাশের বলে শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। তবে কীভাবে এ মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত