ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

লালমোহনে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর গজারিয়া পশ্চিম বাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির ৫নং ওয়ার্ড নেতা বাবুল ফরাজি।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির বকশি, মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু মাতাব্বর, যুবদল নেতা সোহাগ মাতাব্বর, পশ্চিম চর উমেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নিজাম মাতাব্বর, যুবদল নেতা আকবর বকশি, স্বেচ্ছাসেবক দলের গিয়াস উদ্দিন খান জাকির পঞ্চায়েতসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

মিলাদ মাহফিল শেষে আয়োজকের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে বিরানি বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

লালমোহনে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর গজারিয়া পশ্চিম বাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির ৫নং ওয়ার্ড নেতা বাবুল ফরাজি।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির বকশি, মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু মাতাব্বর, যুবদল নেতা সোহাগ মাতাব্বর, পশ্চিম চর উমেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নিজাম মাতাব্বর, যুবদল নেতা আকবর বকশি, স্বেচ্ছাসেবক দলের গিয়াস উদ্দিন খান জাকির পঞ্চায়েতসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

মিলাদ মাহফিল শেষে আয়োজকের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে বিরানি বিতরণ করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত