ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

রামু সেনানিবাসে তিন দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সম্পন্ন

কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী “পালংকি ইন হাউজ গলফ টুর্নামেন্ট” সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (২৭ ডিসেম্বর)।

পালংকি রেস্তোরাঁ, কক্সবাজারের সৌজন্যে ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে ক্লাবটির উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ, মহিলা ও জুনিয়র গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে তিনি গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে প্রাণবন্ত ও উপভোগ্য সময় কাটানোর জন্য সদস্যদের উৎসাহ প্রদান করেন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পালংকি রেস্তোরাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রামু সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী গলফাররা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রামু সেনানিবাসে তিন দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী “পালংকি ইন হাউজ গলফ টুর্নামেন্ট” সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (২৭ ডিসেম্বর)।

পালংকি রেস্তোরাঁ, কক্সবাজারের সৌজন্যে ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে ক্লাবটির উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ, মহিলা ও জুনিয়র গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে তিনি গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে প্রাণবন্ত ও উপভোগ্য সময় কাটানোর জন্য সদস্যদের উৎসাহ প্রদান করেন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পালংকি রেস্তোরাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রামু সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী গলফাররা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত