ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ময়লার ভাগাড়ে অতিষ্ঠ ব্যবসায়ীরা, দুর্গন্ধে দুর্ভোগ আলোরঘাট এলাকায়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আলোরঘাট সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লোহাগাড়া টেলিকম ভবনের সামনে প্রতিদিন শত শত মানুষ চলাচল করলেও বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার বিভিন্ন দোকান ও বসতবাড়ি থেকে উৎপন্ন বর্জ্যের পাশাপাশি মৃত কুকুর, মুরগি এবং পচা সবজিও এখানে ফেলা হচ্ছে। নিয়মিত ময়লা অপসারণ না করায় গত দুই মাসে ভাগাড়টি আরও বড় আকার ধারণ করেছে। প্রচণ্ড গরমে সেখান থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে আশপাশের শতাধিক দোকানমালিক ও ব্যবসায়ী দুর্বিষহ সময় পার করছেন।

ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে অনেক ক্রেতা দোকানে প্রবেশ করতে চান না। ফলে বিক্রি কমে গেছে। বাধ্য হয়ে কেউ আংশিকভাবে দোকান খুলছেন, আবার কেউ সীমিত পরিসরে ব্যবসা পরিচালনা করছেন।

স্থানীয় পানের দোকানদার কাইচারসহ একাধিক ব্যবসায়ী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ময়লা অপসারণ এবং স্থায়ী সমাধানের ব্যবস্থা না হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

স্থানীয়দের মতে, এটি শুধু ব্যবসায়িক ক্ষতির বিষয় নয়; বরং জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হলে এ সমস্যার সমাধান সম্ভব। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ময়লার ভাগাড়ে অতিষ্ঠ ব্যবসায়ীরা, দুর্গন্ধে দুর্ভোগ আলোরঘাট এলাকায়

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আলোরঘাট সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লোহাগাড়া টেলিকম ভবনের সামনে প্রতিদিন শত শত মানুষ চলাচল করলেও বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার বিভিন্ন দোকান ও বসতবাড়ি থেকে উৎপন্ন বর্জ্যের পাশাপাশি মৃত কুকুর, মুরগি এবং পচা সবজিও এখানে ফেলা হচ্ছে। নিয়মিত ময়লা অপসারণ না করায় গত দুই মাসে ভাগাড়টি আরও বড় আকার ধারণ করেছে। প্রচণ্ড গরমে সেখান থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে আশপাশের শতাধিক দোকানমালিক ও ব্যবসায়ী দুর্বিষহ সময় পার করছেন।

ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে অনেক ক্রেতা দোকানে প্রবেশ করতে চান না। ফলে বিক্রি কমে গেছে। বাধ্য হয়ে কেউ আংশিকভাবে দোকান খুলছেন, আবার কেউ সীমিত পরিসরে ব্যবসা পরিচালনা করছেন।

স্থানীয় পানের দোকানদার কাইচারসহ একাধিক ব্যবসায়ী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ময়লা অপসারণ এবং স্থায়ী সমাধানের ব্যবস্থা না হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

স্থানীয়দের মতে, এটি শুধু ব্যবসায়িক ক্ষতির বিষয় নয়; বরং জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হলে এ সমস্যার সমাধান সম্ভব। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত