পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে মেখল ইউনিয়নের ফজলুল হক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মেখল ইউনিয়ন শাখা।
মেখল ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে এবং ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা জামায়াতের আমীর মাস্টার মাহমুদুল করিম।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা হারুন ও হাবিবুল্লাহ ইদ্রিস।
বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন