হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে নতুন সামাজিক সংগঠন ‘চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ’।
সংগঠনটির ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত চৌমুহনী স্পোর্টস মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির নাম ঘোষণা করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
ঘোষিত কমিটিতে তরুণ সাংবাদিক হামিদুর রহমানকে সভাপতি এবং আব্বাস উদ্দিন শাহ শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাক রহমান নাকিব।
কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি রায়হান আশরাফ শাহ সজীব, সহসভাপতি ইকবাল শাহ রাব্বি, মীর শরীফুল ইসলাম, তানভীর শাহ ও সাইফুল আমিন বাচ্চু। যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মিয়া ও ইকরামুল হাসান অন্তর। সহসাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, দপ্তর সম্পাদক নিশাদ ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জাকির হোসেন শামীম, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুনাঈদ মিয়া, ক্রীড়া সম্পাদক মাহিন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মাহি। সদস্য হিসেবে রয়েছেন তুয়াষিন, তন্ময়, আল শাহরিয়ার আকাশ ও রবিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, শাহীনুজ্জামান মাস্টার, পারভেজ আহমেদ, কৃষকদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শাহ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান সোহাগ বলেন, যুবসমাজকে মাদকসহ সব ধরনের অনৈতিক ও খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন