ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কাবিলা হোসেন (৪৩)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা চামুরিয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাবিলা হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে টেপিবাড়ি মোড় এলাকায় সবজি পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কাবিলা হোসেন (৪৩)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা চামুরিয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাবিলা হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে টেপিবাড়ি মোড় এলাকায় সবজি পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ যাচাই করা হচ্ছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত