ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের পাঞ্জেরী মডেল একাডেমি কর্তৃপক্ষের আনা রেলের জমি দখলের অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু।
রোববার (৫ জুলাই) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত রেলের জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
শামসুদ্দীন মিয়া ঝুনু বলেন, সম্প্রতি পাঞ্জেরী মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিয়ামুল হাসান তার বিরুদ্ধে রেলওয়ের জমি দখলের অভিযোগ তুলেছেন। তবে তিনি কোনো জমি দখল করেননি; বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জমিটি ভোগদখল করছেন।
নিজের দাবির পক্ষে তিনি বলেন, ১৯৯৬ সালে রেলওয়ে কর্তৃপক্ষ পাঞ্জেরী মডেল একাডেমিকে জমিটি লিজ দেয়। পরবর্তীতে লিজের শর্ত ভঙ্গের অভিযোগে ২০০৫ সালে রেলওয়ে কর্তৃপক্ষ ওই বরাদ্দ বাতিল করে। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ তার অনুকূলে নতুন করে জমির বন্দোবস্ত (লিজ) প্রদান করে। এ বিষয়ে পাঞ্জেরী মডেল একাডেমি আদালতে মামলা করলেও তারা আইনি লড়াইয়ে সফল হয়নি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে শামসুদ্দীন মিয়া ঝুনু আরও বলেন, তিনি কোনোভাবেই জমি দখলের সঙ্গে জড়িত নন। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এ ধরনের অভিযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে এ বিষয়ে পাঞ্জেরী মডেল একাডেমি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন