ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা-কে সংবর্ধনা দিয়েছে বন্ডপাশা হাজেরা মকবুল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা ও উন্নয়নের প্রত্যাশায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় এলাকাবাসীর এক মিলনমেলায়।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা কলেজটিকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য জোরালো দাবি জানান। তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বন্ডপাশা হাজেরা মকবুল কলেজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এমপিওভুক্ত হলে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।
প্রধান অতিথি সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা বলেন, “আমরা একটি স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। সমাজ থেকে সব ধরনের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি আরও যোগ করেন, মাদকমুক্ত সমাজ গঠন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শিক্ষার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েত আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের মুগ্ধ করে। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, বন্ডপাশা হাজেরা মকবুল কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন