ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচিতে ১ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে যুবক শুভ হত্যা মামলার প্রধান ও পলাতক আসামি মো. শাহীন মোল্লা (২৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৬ জুলাই) র‌্যাব-১২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২৫ নভেম্বর তামাই এলাকায় তাঁতের কাজ করার সময় শুভকে ডেকে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা এ ঘটনায় বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের ভাষ্য, ১ হাজার টাকা ধার নেওয়া ও তা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।

আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার (২৫ জুলাই) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমবাগান ইউটার্ন এলাকা থেকে শাহীন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচিতে ১ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে যুবক শুভ হত্যা মামলার প্রধান ও পলাতক আসামি মো. শাহীন মোল্লা (২৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৬ জুলাই) র‌্যাব-১২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২৫ নভেম্বর তামাই এলাকায় তাঁতের কাজ করার সময় শুভকে ডেকে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা এ ঘটনায় বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের ভাষ্য, ১ হাজার টাকা ধার নেওয়া ও তা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।

আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার (২৫ জুলাই) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমবাগান ইউটার্ন এলাকা থেকে শাহীন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত