ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

বিরলে বনভূমি থেকে মাটি কাটার দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

দিনাজপুরের বিরল উপজেলায় বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সকালে বিরল উপজেলার ধর্মপুর বনবীট এলাকার বনভূমি থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৭) এবং ইসলামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ আলতাফ হোসেন (৩০)-কে সাত দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল ওয়াহেদ আলী (৫০)-কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ধর্মপুর বনবীটের বীট অফিসার মোঃ মহসিন আলী বলেন, বনাঞ্চল ও জাতীয় সম্পদ রক্ষায় বন বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বিরলে বনভূমি থেকে মাটি কাটার দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের বিরল উপজেলায় বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সকালে বিরল উপজেলার ধর্মপুর বনবীট এলাকার বনভূমি থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৭) এবং ইসলামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ আলতাফ হোসেন (৩০)-কে সাত দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল ওয়াহেদ আলী (৫০)-কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ধর্মপুর বনবীটের বীট অফিসার মোঃ মহসিন আলী বলেন, বনাঞ্চল ও জাতীয় সম্পদ রক্ষায় বন বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত