ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

বাউফলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা শহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান রাইয়ান আকাশ তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোঃ কাজল হাওলাদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাইম, মোঃ হাফিজুর রহমান তালুকদারসহ যুবদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিরাজ। মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাউফলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা শহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান রাইয়ান আকাশ তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোঃ কাজল হাওলাদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাইম, মোঃ হাফিজুর রহমান তালুকদারসহ যুবদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিরাজ। মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত