ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় " পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত

গাইবান্ধার সদরে ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং 'প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের এ কংগ্রেসের আয়োজন করা হয়।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আল মুজাহিদ সরকার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,গাইবান্ধা সদর এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, গাইবান্ধা সদর উপজেলার বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমানসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।

কংগ্রেসে শতাধিক কৃষক - কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ সময় স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। যা কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় " পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

গাইবান্ধার সদরে ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং 'প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের এ কংগ্রেসের আয়োজন করা হয়।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আল মুজাহিদ সরকার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,গাইবান্ধা সদর এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, গাইবান্ধা সদর উপজেলার বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমানসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।

কংগ্রেসে শতাধিক কৃষক - কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ সময় স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। যা কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত