ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

ফরিদপুরের ডুমাইনে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় হানা, একজন আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি পাইপ গান, একটি শটগানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ডুমাইন এলাকায় দেশীয় অস্ত্র প্রস্তুত ও সরবরাহের অভিযোগে বেশ কিছুদিন ধরে মধুখালী আর্মি ক্যাম্পে একাধিক অভিযোগ আসছিল। স্থানীয় সূত্রের তথ্যমতে, বাদল সরকার নামের এক ব্যক্তি নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতেন। অভিযোগ রয়েছে, তার তৈরি অস্ত্র ব্যবহার করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তরা চাঁদাবাজি, ডাকাতি ও নাশকতা চালানোর চেষ্টা করত। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী কয়েক দফা তাকে আটক করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার কাছে অস্ত্র তৈরির অর্ডার দিয়েছে—এমন তথ্য পাওয়ার পর এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি বিকেল ৫টা ২৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডুমাইন ইউনিয়নের একটি বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়।

এ সময় ডুমাইন এলাকার বাদল সরকার (৫২), পিতা: মৃত মিতাই সরকার—কে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজ কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, একটি প্লায়ার্স, একটি ব্লোয়ার, একটি হ্যাকস’সহ অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।

আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামাদি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনায় সম্ভাব্য ক্রেতা ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ফরিদপুরের ডুমাইনে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় হানা, একজন আটক

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত