সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও অসচ্ছল মানুষের সহায়তায় বিভিন্ন ধরনের উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা, ৬টি সৌরবিদ্যুৎচালিত লাইট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫০ জোড়া বেঞ্চ, ৩০০টি স্কুলব্যাগ এবং ১২০টি সিলিং ফ্যান। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহে ১২টি নলকূপ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০টি হুইলচেয়ার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মাঝে ভ্যানসহ ৬টি দোকানঘর হস্তান্তর করা হয়।
একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন