আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে এ নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী প্রচারণা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়, এটি আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং বিদ্যমান দুর্বলতাগুলো কীভাবে সমাধান করা হবে।
তিনি বলেন, এই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীক নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছানো হচ্ছে। দেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, যা কাজে লাগাতে হলে সাহস, প্রত্যয় ও ত্যাগের মানসিকতা প্রয়োজন।
এডভোকেট এয়াকুব আলী চৌধুরী আরও বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে ব্যক্তি নয়—আইনের শাসনে দেশ পরিচালিত হবে। জনগণ আজ ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় তিনি উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঋণখেলাপি, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের প্রত্যাখ্যান করে ন্যায় ও আদর্শের প্রতীক দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন, এনসিপির জেলা সভাপতি নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, উপজেলা মুখ্য সংগঠক পুলিন চাকমা, জেলা যুগ্ম আহ্বায়ক রুপায়ন চাকমা, জেলা ছাত্র শিবির সভাপতি আব্দুল ছাত্তার, উপজেলা জামায়াত সভাপতি মো. জাকির হোসেন এবং সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন