নেত্রকোনার মদন থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ মোঃ রহমত আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রহমত আলী মদন থানার মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু চান তালুকদারের ছেলে।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন