ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

নবীগঞ্জ পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ : আহত ৩০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুল মতলিব ও কাদির মিয়ার পরিবারের মধ্যে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।

রবিবার গরুর ঘরের নোংরা পানি প্রবাহিতকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন- সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

নবীগঞ্জ পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ : আহত ৩০

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুল মতলিব ও কাদির মিয়ার পরিবারের মধ্যে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।

রবিবার গরুর ঘরের নোংরা পানি প্রবাহিতকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন- সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত