ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬
খোলা বার্তা

নবীগঞ্জে মিষ্টির ওজন নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে মিষ্টির ওজন কম দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারের ‘ভাই ভাই রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট’ থেকে মিষ্টি ক্রয় করেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শাইস্তা নগর গ্রামের দুবাইপ্রবাসী বদরুল মিয়া। অভিযোগ রয়েছে, দোকানের মালিক বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের চন্দলপুর গ্রামের আমির উদ্দিন মিষ্টির প্রতি কেজিতে প্রায় ২৫০ গ্রাম করে কম ওজন দেন।

এ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলে স্থানীয়রা তা মীমাংসা করে দেন। তবে পরে বদরুল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিষয়টি পোস্ট করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আমির উদ্দিনসহ কয়েকজন যুবক বদরুল মিয়াকে একা পেয়ে মারধর করেন। খবর পেয়ে বদরুল মিয়ার আত্মীয়স্বজন ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। অপরদিকে চন্দলপুর, শ্রীমতপুর, তাজপুর, খাগাউড়া, হরিপুর ও লহরজপুরসহ আশপাশের গ্রামের লোকজনও সংঘর্ষে জড়ান।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের অনেকেই হবিগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ ও বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নবীগঞ্জে মিষ্টির ওজন নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত