ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

ধানের শীষের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি: হারুন অর রশিদ

রাকালুখালী উপজেলায় এক নির্বাচনী পথসভায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ বলেন, ধানের শীষ প্রতীককে ঘিরে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি ও দলের নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় কালুখালী  উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান বাজার এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ধানের শীষের জন্য আমরা দীর্ঘ সময় কষ্ট করেছি। এই প্রতীককে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির যত বড় নেতাই হোক, ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

হারুন অর রশিদ আর ও বলেন, কেউ ধানের শীষের নামে দিনে রাজনীতি করে রাতে অন্য কারও সঙ্গে গোপনে যোগাযোগ করলে জনগণ তা মেনে নেবে না, এবং প্রতিহত করবে। তিনি দাবি করেন, দীর্ঘ সময় দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে দেশ এখন নতুন নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দেশের মানুষ ভোট দিতে চায় এবং নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষক, শ্রমিক, ছাত্র ও যুবসমাজ -সহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি শিক্ষিত, সংস্কৃতিমনা ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আশাবাদ করেন তিনি।

উল্লেখ্য, ধানের শীষ প্রতীকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং বিএনপির প্রার্থী হারুন অর রশিদ বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

পথসভায় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কে এম আইনুল হাবিব, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা, শারমিন আক্তার টুকটুকি, মেরিনা প্রিন্স প্রমুখ।

মৃগী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পথসভায় মো. আদর ফকির শেখের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মনজুরুল ইসলাম, ব্যবসায়ী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শওকত, মৃগী ইউনিয়ন বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আরিফুজ্জামান আরিফ,ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সোয়েব হোসেন বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ধানের শীষের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি: হারুন অর রশিদ

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত