ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দুর্গাপুরে ভোক্তা অধিকার অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার টাকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বাজারজাতের অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ফ্রিজ থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করা হয়।

এছাড়া একই সময়ে মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও রংমিস্ত্রিত শিশুখাদ্য বিক্রির দায়ে আরও একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ভেজাল শিশুখাদ্য বিধি অনুযায়ী পরে ধ্বংস করা হয়।

ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে পঁচা মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল খাদ্য বিক্রির অপরাধে মোট ১০টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দুর্গাপুরে ভোক্তা অধিকার অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বাজারজাতের অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ফ্রিজ থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করা হয়।

এছাড়া একই সময়ে মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও রংমিস্ত্রিত শিশুখাদ্য বিক্রির দায়ে আরও একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ভেজাল শিশুখাদ্য বিধি অনুযায়ী পরে ধ্বংস করা হয়।

ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে পঁচা মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল খাদ্য বিক্রির অপরাধে মোট ১০টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত