ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর পৌর শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচনকেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলা ও উৎসবের আমেজ। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মাসুদ পারভেজ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ হিরা ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান শরীফ নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি মো. হাসান আলী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম পুতুল এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান খান হাসু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেনসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এসময় আনন্দঘন পরিবেশে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

জেলা তাঁতীদলের নেতাদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর পৌর শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচনকেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলা ও উৎসবের আমেজ। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মাসুদ পারভেজ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ হিরা ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান শরীফ নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি মো. হাসান আলী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম পুতুল এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান খান হাসু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেনসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এসময় আনন্দঘন পরিবেশে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

জেলা তাঁতীদলের নেতাদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত