ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে মিনিবাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

দিনাজপুর সদর উপজেলায় মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। 

শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুর–দশমাইল মহাসড়কের খোসালপুর এলাকায় (গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে যায়।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে—চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫) এবং দিনাজপুর সদর উপজেলার খানপুর কুতইর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। তারা নানী-নাতনী। বাকী দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় একতা অটো রাইসমিলের কর্মচারী বাবুল হোসেন জানান, বীরগঞ্জ থেকে আসা মিনিবাস (নং- নারায়ণগঞ্জ-জ-০৪-০১৮৬) খোসালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের কয়েকজন যাত্রী রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাদের উপর দিয়ে উঠে যায়। স্থানীয়রা ধাওয়া করে বাসটি আটক করেন।

ইজিবাইকে থাকা মকবুল হোসেন (৭৯) জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। গম গবেষণা কেন্দ্র এলাকায় হঠাৎ সামনাসামনি বাসটি ইজিবাইককে ধাক্কা দিলে মুহূর্তেই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, “ঘটনাস্থলে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছে। বাসটিকে স্থানীয়রা আটক করেছে, তবে চালক ও সহকারী পলাতক।”

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে এসে তিনজনের লাশ পাই। পরে হাসপাতালে আরেকজন মারা যাওয়ার খবর নিশ্চিত হয়।”

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর সেলিম রেজা জানান, “নিহত ৪ জনের সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দিনাজপুরে মিনিবাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত