নবীগঞ্জ উপজেলার ৪নং দিঘলবাক ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. রুহেল আহমদ দিঘলবাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১৫ অক্টোবর ২০২৫ (বুধবার) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মো. রুহেল আহমদ বলেন, “আমার বুদ্ধি, কর্মনিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি চেষ্টা করব ইউনিয়নবাসীকে যথাযথ নাগরিক সেবা প্রদান করতে। আমি এই দায়িত্বকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সততার সঙ্গে তা পালনের অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, “দিঘলবাক ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সঙ্গে একযোগে কাজ করে জনগণের জন্য স্বচ্ছ, সুষ্ঠু ও কার্যকর সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালিক মিয়া ইউরোপ সফরে (ইংল্যান্ডসহ কয়েকটি দেশে) যাওয়ায় তার অনুপস্থিতিতে ২নং ওয়ার্ডের সদস্য মোঃ রুহেল আহমদের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন