টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১ টি ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রত্যেকটি ফার্মেসীকে ২০ হাজার করে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। অভিযানে জেলা ঔষধ তত্বাবধায়ক আবু জাফর সহ ভূঞাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, আমাদের নিয়মিত অভিযান হিসেবে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১টি ফার্মেসিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন