সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার নিশ্চিত করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা সবাই করবো দান, গড়বো দেশ— তাহলেই সবার আগে হবে বাংলাদেশ।” তিনি ক্ষুধা, দারিদ্র্য ও দুঃশাসনমুক্ত আধুনিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিশ্বদরবারে আরও মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মাঝে বিশেষ অনুদানের চেক এবং দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিদ উল মাহমুদ, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন