ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

চরভদ্রাসনে শীতার্ত চরের মানুষের মুখে হাসি ফোটাতে কম্বল বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত চরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

রোববার (৪ জানুয়ারি) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে এসব কম্বল বিতরণ করা হয়। 

শীতবস্ত্র পেয়ে খুশি চরের দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তারা জানান, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। মানবিক এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চরভদ্রাসনে শীতার্ত চরের মানুষের মুখে হাসি ফোটাতে কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত চরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

রোববার (৪ জানুয়ারি) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে এসব কম্বল বিতরণ করা হয়। 

শীতবস্ত্র পেয়ে খুশি চরের দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তারা জানান, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। মানবিক এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত