ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

চরভদ্রাসনে আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমুল হুদা নান্নু (৫৫), সভাপতি, আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখা এবং মোঃ আলমগীর হোসেন (৩৮), সহ-সভাপতি, একই সংগঠনের জেলা শাখা।

তারা উভয়েই মৃত তোতা শেখের পুত্র এবং চরভদ্রাসন থানার ইন্তাজ মোল্যার ডাঙ্গী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে চরভদ্রাসন থানাধীন ইন্তাজ মোল্যার ডাঙ্গী এলাকায় আসামিদের নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চরভদ্রাসনে আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমুল হুদা নান্নু (৫৫), সভাপতি, আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখা এবং মোঃ আলমগীর হোসেন (৩৮), সহ-সভাপতি, একই সংগঠনের জেলা শাখা।

তারা উভয়েই মৃত তোতা শেখের পুত্র এবং চরভদ্রাসন থানার ইন্তাজ মোল্যার ডাঙ্গী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে চরভদ্রাসন থানাধীন ইন্তাজ মোল্যার ডাঙ্গী এলাকায় আসামিদের নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত