ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

চরভদ্রাসনে অবৈধ মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, ভেকু মেশিনসহ সরঞ্জাম ধ্বংস

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ভেকু মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারী ) অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়া যায়। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে কৃষিজমি ও জনস্বার্থ হুমকির মুখে পড়ে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন, “অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া  হবে না। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

চরভদ্রাসনে অবৈধ মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, ভেকু মেশিনসহ সরঞ্জাম ধ্বংস

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ভেকু মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারী ) অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়া যায়। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে কৃষিজমি ও জনস্বার্থ হুমকির মুখে পড়ে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন, “অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া  হবে না। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত