ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ তারেক আজিজ (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। আটক তারেক আজিজ ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

চকরিয়া সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাহারিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় কয়েকটি সংঘবদ্ধ ডাকাত চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। এসব চক্রের সদস্যদের গ্রেপ্তার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন তারেক আজিজের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ তারেক আজিজ (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। আটক তারেক আজিজ ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

চকরিয়া সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাহারিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় কয়েকটি সংঘবদ্ধ ডাকাত চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। এসব চক্রের সদস্যদের গ্রেপ্তার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন তারেক আজিজের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত