ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

গোপালগঞ্জ-১ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একইসাথে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১১ টার দিকে জেলা রিটার্নিং অফিসারে এই কার্যক্রম সম্পন্ন করেন রিটার্নিং অফিসার আরিফ উজ-জামান।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—সেলিমুজ্জামান মোল্যা (বিএনপি), মাওলানা আব্দুল হামিদ মোল্যা (জামায়াতে ইসলামি), মোহাম্মদ মিজানুর রহমান (ইসলামী আন্দোলন), মোঃ জাকির হোসেন (জনতার দল), নীরোদ বরণ মজুমদার (কমিউনিস্ট পার্টি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস), প্রিন্স আল আমিন (এবি পার্টি), এম আনিসুল ইসলাম ভুলু (স্বতন্ত্র) এবং সুলতান জামান খান (স্বতন্ত্র)।

অপরদিকে, গণঅধিকার পরিষদের মোঃ কাবির মিয়া এবং তিন স্বতন্ত্র প্রার্থী—আশ্রাফুল আলম শিমুল, কাইউম আলী খান ও নাজমুল আলম—এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিসার জানিয়েছেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, নাগরিকত্ব এবং প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

গোপালগঞ্জ-১ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একইসাথে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১১ টার দিকে জেলা রিটার্নিং অফিসারে এই কার্যক্রম সম্পন্ন করেন রিটার্নিং অফিসার আরিফ উজ-জামান।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—সেলিমুজ্জামান মোল্যা (বিএনপি), মাওলানা আব্দুল হামিদ মোল্যা (জামায়াতে ইসলামি), মোহাম্মদ মিজানুর রহমান (ইসলামী আন্দোলন), মোঃ জাকির হোসেন (জনতার দল), নীরোদ বরণ মজুমদার (কমিউনিস্ট পার্টি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস), প্রিন্স আল আমিন (এবি পার্টি), এম আনিসুল ইসলাম ভুলু (স্বতন্ত্র) এবং সুলতান জামান খান (স্বতন্ত্র)।

অপরদিকে, গণঅধিকার পরিষদের মোঃ কাবির মিয়া এবং তিন স্বতন্ত্র প্রার্থী—আশ্রাফুল আলম শিমুল, কাইউম আলী খান ও নাজমুল আলম—এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিসার জানিয়েছেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, নাগরিকত্ব এবং প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত