ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: বোয়ালমারীর ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

​ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

​রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মিন্টু বিশ্বাস।

​অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (ঘ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ ও দুর্নীতি’র দায়ে একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে ২৬ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

​রোববার বিকেলে ওই ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়—

​অভিযুক্ত কর্মকর্তা ইমরান শেখ তার নিজ অফিস চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন।

​ভিডিওতে তাকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়ে বলতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস আমিও ৪০তম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

​অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য

​ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরান শেখ দাবি করেছিলেন, এটি কোনো ঘুষের লেনদেন ছিল না, বরং ‘ধারের টাকা’ ফেরত নেওয়ার সময়কার দৃশ্য। তবে তিনি টাকা পরিশোধকারী ব্যক্তির কোনো নাম-পরিচয় জানাতে পারেননি।

​এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও কর্মস্থলে অনুপস্থিতির কারণে তাকে শোকজ করা হয়েছিল। রবিবার ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনারকে (ভূমি) দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্তের এই আদেশ আসে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: বোয়ালমারীর ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত