ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী মো. জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাসির আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রীমার ভাসুর মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেগমকে খালাস দেওয়া হয়েছে।

২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় স্বামীর বাড়িতে আয়েশা আক্তার রীমার রহস্যজনক মৃত্যু হয়। তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর আসামিপক্ষ আত্মহত্যার দাবি করলেও রীমার বাবা বাহার মিয়া তার মেয়ে হত্যার অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে মামলা করেন।

মামলার বিচারপ্রক্রিয়ায় উঠে আসে, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বামী জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দণ্ডিত করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, “স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী মো. জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাসির আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রীমার ভাসুর মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেগমকে খালাস দেওয়া হয়েছে।

২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় স্বামীর বাড়িতে আয়েশা আক্তার রীমার রহস্যজনক মৃত্যু হয়। তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর আসামিপক্ষ আত্মহত্যার দাবি করলেও রীমার বাবা বাহার মিয়া তার মেয়ে হত্যার অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে মামলা করেন।

মামলার বিচারপ্রক্রিয়ায় উঠে আসে, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বামী জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দণ্ডিত করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, “স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত