ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

কাশিয়ানীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সেলিমুজ্জামান ও ডা. বাবরের

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। এ সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ওড়াকান্দি ঠাকুরবাড়িতে উপস্থিত হয়ে মতুয়া নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্ব পায়। দুই প্রার্থীই পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেন, “ওড়াকান্দি ঠাকুরবাড়ি শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, এটি দেশে-বিদেশে বসবাসরত মতুয়া ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এ স্থান ঘিরে যে কোনো উদ্যোগ ও আলোচনা বিশেষ গুরুত্ব বহন করে।”

গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর বলেন, “মতুয়া সম্প্রদায়ের নেতা-কর্মীদের সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ অভিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর ও দীনেষ মণ্ডল। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সদস্য কমলেষ ঘোষ, ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম বিটুল, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের আহমেদসহ অনেকে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কাশিয়ানীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সেলিমুজ্জামান ও ডা. বাবরের

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত