ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর বাঁশ বাগান থেকে শিশু সিনথিয়ার মরাদেহ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোজের দুই দিন পর বাঁশ বাগানে থেকে শিশু সিনথিয়ার মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজী'র বাঁশ বাগান থেকে নিখোঁজ সিনথিয়া (৯) এর মরাদেহ উদ্ধার করে এসআই বোরহান ও নুরে আলমের নেতৃত্বে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল।

কাশিয়ানী থানার ওসি তদন্ত শেখ তাজউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন গত ৪ জানুয়ারি সিনথিয়া বিকেলে নিখোঁজ হয়। অনেক খোঁজা- খুজির পর মেয়ের খোজ না পেয়ে গতকাল ৫ (জানুয়ারি) বিকেলে তার মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানার এসআই বোরহানকে তদন্তের দায়িত্ব দিলে তিনি সরজমিন তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করার সময় ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজীর বাঁশ বাগানে নিখোঁজ সিনথিয়ার মরা দেহের খোঁজ পান।

পরে স্থানীয়দের  উপস্থিতিতে মরাদেহ  উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির করার ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাজিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর বাঁশ বাগান থেকে শিশু সিনথিয়ার মরাদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোজের দুই দিন পর বাঁশ বাগানে থেকে শিশু সিনথিয়ার মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজী'র বাঁশ বাগান থেকে নিখোঁজ সিনথিয়া (৯) এর মরাদেহ উদ্ধার করে এসআই বোরহান ও নুরে আলমের নেতৃত্বে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল।

কাশিয়ানী থানার ওসি তদন্ত শেখ তাজউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন গত ৪ জানুয়ারি সিনথিয়া বিকেলে নিখোঁজ হয়। অনেক খোঁজা- খুজির পর মেয়ের খোজ না পেয়ে গতকাল ৫ (জানুয়ারি) বিকেলে তার মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানার এসআই বোরহানকে তদন্তের দায়িত্ব দিলে তিনি সরজমিন তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করার সময় ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজীর বাঁশ বাগানে নিখোঁজ সিনথিয়ার মরা দেহের খোঁজ পান।

পরে স্থানীয়দের  উপস্থিতিতে মরাদেহ  উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির করার ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাজিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত