শীতল ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন শীত নিবারণে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গাজীপুরের কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, উপজেলায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্য অতিথিরা।
উপজেলার বিভিন্ন এলাকার ২০টি মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়।
এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, বিতরণকৃত কম্বল যেন প্রকৃতভাবে যাঁরা প্রাপ্য, তাঁদের কাছেই পৌঁছে যায়। সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কম্বল বিতরণের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন