ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন ও অস্ত্র তৈরির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সক্রিয় ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীবকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আশরাফুল হোসেন সজীবসহ তার নেতৃত্বাধীন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ৯টি লিড স্প্লিন্টার, গান পাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানা গেছে, আটককৃত আশরাফুল হোসেন সজীবের বিরুদ্ধে পৃথক পৃথক চারটি মামলা রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন ও অস্ত্র তৈরির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সক্রিয় ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীবকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আশরাফুল হোসেন সজীবসহ তার নেতৃত্বাধীন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ৯টি লিড স্প্লিন্টার, গান পাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানা গেছে, আটককৃত আশরাফুল হোসেন সজীবের বিরুদ্ধে পৃথক পৃথক চারটি মামলা রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত