ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

এমপি আয়নুলের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি কার্যালয়

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জরুরি সভা করে এ প্রতিবাদ জানানো হয়। সভা থেকে হামলার ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এসময় কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন খান এবং ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. মুন্না সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ বলেন, জাতীয় সংসদ সদস্য আয়নুল হকের ওপর যে অতর্কিত হামলা হয়েছে, আমরা ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান বলেন, আয়নুল হকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করব না।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

এমপি আয়নুলের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জরুরি সভা করে এ প্রতিবাদ জানানো হয়। সভা থেকে হামলার ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এসময় কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন খান এবং ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. মুন্না সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ বলেন, জাতীয় সংসদ সদস্য আয়নুল হকের ওপর যে অতর্কিত হামলা হয়েছে, আমরা ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান বলেন, আয়নুল হকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করব না।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত