পাবনার ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম এ.কে.এম আখতারুজ্জামান আক্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মিনিটে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় মাঠেফাইনাল খেলায় পাখি সেভেন স্টার দল ১–০ গোলে শিহাব সেভেন স্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখার সদস্য সচিব এ.কে.এম সাজেদুজ্জামান জিতু, যিনি বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক সরদার, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস হোসেন খান এলবাস, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, বিএনপি নেতা আনিছুর রহমান সেকম, যুবদল নেতা ফাইদুল ইসলাম ফয়েজ, বিএনপি নেতা মেহেদী হোসাইন ও আব্দুল মান্নানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল রানা পাখি, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখা; এনায়েত আলী সরদার, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী পৌর শাখা; শাহানুর রহমান, শিহাব উদ্দিন, শ্যামলসহ অনেকে।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক এ.কে.এম আসাদুজ্জামান জর্জি, এ.কে.এম মনিরুজ্জামান জিকো, ও এ.কে.এম কামরুজ্জামান জিসান।
প্রধান অতিথি এ.কে.এম সাজেদুজ্জামান জিতু তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান যুবসমাজ খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু ঈশ্বরদীতে যুবসমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমেই তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনা সম্ভব।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের উৎসাহিত করেন এবং রিজিয়া মেমোরিয়াল ট্রাস্ট যেন খেলাধুলার পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমেও অব্যাহতভাবে কাজ করে যায়—এই আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, সবার সহযোগিতা ও উৎসাহে এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এলাকাবাসীও জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
পরিশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন