সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পীরগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ মুক্তিযোদ্ধা মদিনাতুল উলুম ও লিল্লাহ্ বোডিং ও এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত হয়।জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা আহবায়ক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্স সচিব শরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ন-আহবায়ক রেজওয়ানুল ফেরদৌস, আহবায়ক কমিটির সদস্য আকরাম হোসেন, মোঃ আমিনুল হক, সুজন, মোঃ বাবুল ও আবু বক্কর সিদ্দিক।প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সদস্য সচিব রুবেল হক ও যুগ্ন-আহবায়ক মোঃ মানিক। এছাড়া রাজনৈতিক নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। দেশ এবং মানুষের কল্যাণে তার অবদান অমূল্য। বর্তমানে তিনি অসুস্থ; তাই আমরা তার দীর্ঘমেয়াদি সুস্থতা কামনা করছি। অনুষ্ঠানে বিশেষ দোয়া পাঠ করে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।