ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

নেত্রকোনায় গরু চুরি করে স্বামী-স্ত্রী আটক

নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১১ মে, ২০২৬) উপজেলার নায়েকপুর ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাখালী গ্রামের বাসিন্দা মোঃ ইনছু মিয়ার একটি গরু চুরি করে নিয়ে যায় পার্শ্ববর্তী পাছ-আলমশ্রী গ্রামের নয়ন মিয়া (৪০) ও তার স্ত্রী ডেজি আক্তার (৩৮)। চুরি করা গরু তারা পাশের গ্রামের জুয়েল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ওই দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দম্পতি গরু চুরির বিষয়টি স্বীকার করেছেন এবং কার কাছে গরু বিক্রি করেছেন তার নাম-ঠিকানাও জানিয়েছেন। গ্রামবাসী জানান: তারা আমাদের কাছে চুরির কথা স্বীকার করেছে। গরু উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা তাদের আটকে রেখেছি। গরু ফিরে পেলে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"​আটককৃতদের হলো: ​স্বামী: নয়ন মিয়া (৪০) ​স্ত্রী ডেজি আক্তার (৩৮) ​গ্রাম: পাছ-আলমশ্রী, নায়েকপুর ইউনিয়ন।​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন এবং গরু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

নেত্রকোনায় গরু চুরি করে স্বামী-স্ত্রী আটক