ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

প্রতিবন্ধীদের প্রতি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গোয়ালন্দের ইউএনও সাথী দাস!

প্রতিবন্ধীদের প্রতি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস!গোয়ালন্দে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস নিজ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রতিবন্ধী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং নিজ চেয়ার থেকে উঠে প্রতিবন্ধীদের কাছে গিয়ে ফুলের তোড়া গ্রহণ করেন।তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও সুযোগ তৈরি করাই আমাদের প্রশাসনের দায়িত্ব। তিনি আরো বলেন, আপনারা কষ্ট করে এসেছেন, আমাকে বললে তো আমি আপনাদের কাছে যেতাম।আর এ কাজের জন্য গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের প্রতি মানবিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।বৃহস্পতিবার দুপুরে উপজলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ইউএনও সাথী দাসকে ফুলেল শুভেচ্ছা এবং ফুলের তোড়া তুলে দেন।গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি, মো: রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ ও সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক, মো: রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ আলী খা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য শিমুল সরদার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।তারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও সাথী দাস প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইউএনও সাথী দাস আমাদের পাশে থেকে সহযোগিতা করছেন—এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি।গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার, (ইউএনও) সাথী দাস বলেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে। আমি মানবিকতার জায়গা থেকে সব সময় তাদের পাশে থাকতে চাই এবং তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলায় নতুন যোগদান করেছি এজন্য উপজেলা বাসির সার্বিক সহযোগিতা চাই।শুভেচ্ছা শেষে উপস্থিত সবাই ইউএনওর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।আর গোয়ালন্দের প্রশাসনিক কর্মকাণ্ডে মানবিকতার এই দৃষ্টান্ত স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে।

প্রতিবন্ধীদের প্রতি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গোয়ালন্দের ইউএনও সাথী দাস!