খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চান্দাইকোনা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রাজ্জাক সেখ ও সুপারিনটেনডেন্ট মো. শাহনুর আলম এ নিন্দা ও প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমপি আয়নুল হকের ওপর সংঘটিত হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।একই সঙ্গে ভিপি আয়নুল হকের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। পাশাপাশি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, শান্তি ও সহাবস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।বিবৃতিতে স্বাক্ষর করেন চান্দাইকোনা দাখিল মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রাজ্জাক সেখ এবং সুপারিনটেনডেন্ট মো. শাহনুর আলম।