মো. খালিদ হাসান,, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।সোমবার (২৩ জুন) তাড়াশ উপজেলা ও পৌর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।