মো: সিমান্ত তালুকদার, , স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জারি গান, নাচ ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। এতে উপজেলার মোট ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে।বিভিন্ন প্রতিযোগিতায় ধানঘরা উচ্চ বিদ্যালয় একাধিক প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। এর মধ্যে কবিতা আবৃত্তি, জারি গান, নাচ, নৃত্য, কেরাতসহ বিভিন্ন ইভেন্টে তারা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে। উপজেলার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মফিজ উদ্দিন বলেন, “আমাদের ছাত্রীদের এই সাফল্যে আমি একজন ক্রীড়া শিক্ষক হিসেবে ভীষণ আনন্দিত। আশা করি জেলা পর্যায়েও তারা এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে।”আয়োজকেরা জানান, ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা প্রথম স্থান অর্জন করে আগামী ১৪ জানুয়ারি সিরাজগঞ্জ ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিতব্য উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।তারা আরও জানায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের এই সাফল্য রায়গঞ্জ উপজেলাসহ পুরো এলাকায় প্রশংসিত হয়েছে এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বিদ্যালয়টির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।