নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়িতে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা জনসভা ও প্রচারণা করেছেন।শুক্রবার দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে অবস্থানরত কাজিপুরের বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত জনসভায় কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি'র সাধারন সম্পাদক, আলহাজ্ব বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হাসান তালুকদার রানা।৩১ দফা লিফলেট প্রচারণার উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।এসময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কাজিপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল'সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।